Sylhet Today 24 PRINT

ছাতক উপজেলা থেকে ছৈলা আফজলাবাদ ইউনিয়নকে বিচ্ছিন্ন না করার দাবি

গোবিন্দগঞ্জ সংবাদদাতা |  ০২ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এটিকে ছাতক উপজেলা থেকে বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন এলাকাবকাসী।

একইসঙ্গে সকল প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং নতুন প্রস্তাবিত বিভক্ত উপজেলার নকশায় যাতে ছৈলা আফজলাবাদ ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করা হয় এই দাবিও জানানো হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) ছৈলা আফজলাবাদ ইউনিয়নের অস্থায়ী কার্যালয় লাকেশ্বর বাজারে এক জরুরি মতবিনিময় সভা থেকে এসব দাবি জানানো হয়।

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরুজ আলী, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফজলুল করিম বকুল, বর্ষীয়ান উপজেলা আওয়ামীলীগ নেতা খালেদ আহমদ, মাষ্টার আমির আলী, উপজেলা বিএনপি নেতা শেখ আপ্তাব আলী, লিলু মিয়া, সৈয়দ আহমদ, যুবলীগ নেতা জামাল উদ্দিন গিয়াস ও বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বড়পলিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বারীন্দ্র দেবনাথ, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম আহমদ, বাদশা মিয়া, আব্দুল কাইয়ুম, জ্যোতিষ দাস, আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র দাস সহ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সদস্যাবৃন্দ।

সভায় উপস্থিত সকলে এই দাবিতে সহমত প্রকাশ করেন যে, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ছাতক উপজেলা হতে ছৈলা আফজলাবাদ ইউনিয়নকে বিভক্ত করে কোনভাবেই যেন নতুন নকশায় অন্তর্ভুক্ত করা না হয়।

উল্লেখ্য, ছাতক উপজেলার মোট আয়তন প্রায় ৪৩৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ১৩ টি এবং যার মধ্যে ছৈলা আফজলাবাদ ইউনিয়নকে সুনামগঞ্জ ও সিলেটের প্রবেশদ্বার বলা হয় এবং উপজেলা শহর ছাতকের সাথে রয়েছে সার্বক্ষণিক যোগাযোগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.