জৈন্তাপুর প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০২১
সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় দরবস্ত ইউনিয়নের সারীঘাট বালুঘাট মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহ শাহরিয়ার (২৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো:আব্দুল্লাহ মিয়ার ছেলে ও কাটাগাং মাহিন ষ্টোর ক্রাশার মিলের শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা জাফলং গামী ট্রাকের সাথে যাত্রীবাহী বাস (সিলেট মেট্রো জ ১১-০৪০২) প্রতিযোগিতা করে চলছিলো। সারীঘাট বালুর ঘাট মসজিদ সংলগ্ন এলাকায় আসা মাত্র বাসের চালক ফোনে কথা বলা অবস্থায় ট্রাককে ওভারটেক করার সময় হঠাৎ বিপরিত দিক থেকে আসা সিলেট গামী মটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে মটরসাকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মটরসাইকেল আরোহীকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জনান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে উপস্থিত হই এবং স্থানীয়দের সহযোগীতায় মৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেরন করি। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে জৈন্তাপুর মডেল থানার পুলিশের সহযোগিতায় অবরোধ কারীদের শান্তনা দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।