Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: |  ০২ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে র‌্যাব ৯৫ বোতল বিদেশী মদসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তালের তল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তাওহীদুল ইসলাম (২০), শাওন দাস (১৯) ও রতন দেবনাথ (১৯)। তাদের সবার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.