চুনারুঘাট প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউপির আমতলী ব্র্যাক অফিসের সামনে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় রাকিব মিয়া (৩০) নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত রাকিব মিয়া(৩০) উপজেলার মিরাশি ইউপির গাতাবলা গ্রামের শহীদুল্লাহর ছেলে। আহত রাকিবকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চুনারুঘাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমবিবিএস দোলন দেব এর সত্যতা নিশ্চিত করেছেন।