নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০২১
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষীয়ান জননেতা অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে: ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন। ৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ। সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন। বিকেল ২টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জানাযায় অংশগ্রহণ।
৪ সেপ্টেম্বর শনিবার, সিলেট ৩ সংসদীয় আসনের অধীন ৩টি উপজেলা ব্যতীত অন্য ১০টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।
৫ সেপ্টেম্বর রোববার, বাদ জোহর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। পরবর্তীতে সিলেট জেলা ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভার আয়োজন করা হবে।