Sylhet Today 24 PRINT

নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

সিলেট নগরীতে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সাব্বির আহমদ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত গেছে। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী আহত হয়েছেন।

নিহত সাব্বির আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে ও তিনি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, সাব্বির আহমদ তার বোনের বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় আম্বরখানার উদ্দেশ্যে। এ সময় ওই এলাকার ৫ নং লেকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাব্বির আহমদের বড় ভাই মাহবুবুর রহমান আজ শনিবার সকালে সাড়ে ১০টায় বলেন, আমার ভাই খুবই শান্ত প্রকৃতির ছিল। লেখাপড়ার পাশাপাশি সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতো। তার ভাইয়ের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বাবুল জানান, বিষয়টি আম্বরখানা থানার অফিসার ইনচার্জ তদন্ত করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.