Sylhet Today 24 PRINT

জনরায় মেনে নেবেন হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

জনগণ যে রায় দেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে নৌকার বিজয় নিশ্চিত। এছাড়া নির্বাচনের ফলাফল যাই হোক, জনগণের ভোটে যে রায়ই আসুক তার প্রতি আমি শ্রদ্ধাশীল।

সকালে এই প্রার্থী তার বাবা-মায়ের কবর জিয়ারত নিজ কেন্দ্রে ভোট দিতে এসেছেন তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।

এদিকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ এনে হাবিব বলেন, সিলেট-৩ আসনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক অবৈধভাবে টাকা উড়ানো শুরু করেন। এতে নির্বাচনী পরিবেশ কলুষিত হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

আওয়ামী লীগের মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনের এই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর সাথে,  বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের উপনির্বাচনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ১৪৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.