Sylhet Today 24 PRINT

পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্নের দাবিতে মানববন্ধন আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৫

যুদ্ধাপাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকার ধৃষ্ঠতাপূর্ণ মন্তব্য করায় পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার দাবিতে বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন আয়োজন করা হয়েছে।

স্বাধীনতার চেতনা মঞ্চের ব্যানারে বৃহস্পতিবার বিকেল ৩ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধন থেকে পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা ছাড়াও জামায়াত ইসলামকে নিষিদ্ধের দাবি জানানো হবে। এ মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এডভোকেট জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.