Sylhet Today 24 PRINT

হাবিবকে অভিনন্দন জানালেন আতিক

নিজস্ব প্রতিবেদক: |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী আতিকুর রহমান আতিক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে হাবিবকে অভিনন্দন জানান আতিক। এসময় হাবিব ও আতিক একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবের নির্বাচনী কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭০৫।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। হাবিব প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমানের থেকে ৬৫ হাজার ১০১ ভোট বেশি পেয়েছেন।

তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে কোনো ধরনের গোলযোগ ছাড়াই সিলেট-৩ আসনের উপনির্বাচনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ভোটগ্রহণ শেষ হয়।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ১৪৯টি কেন্দ্রে সকাল আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল চারটা পর্যন্ত চলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.