Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নারীকে রাতভর ‘সংঘবদ্ধ ধর্ষণ’, অভিযোগের পর আটক ২

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে বিধবা এক নারী ভিক্ষুককে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে শনিবার ভিকিটিম লিখিত ভাবে অভিযোগ দায়ের করলে রাতে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলা বাদাঘাট ইউনিয়ন মোল্লা পাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ওরফে কালা মিয়া ও রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭)।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) তার ছয় বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি।

সেখানে বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পরপরই বৃহস্পতিবার ভোররাতে ও পরদিন শুক্রবার প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।

পরে শনিবার থানা পুলিশকে গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযোগ করেন। ভিকিটিম লিখিত ভাবে অভিযোগ দায়ের করার পর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। এদিকে আজ রোববার সকালে আদালত আর ভিকটিমকে শারীরিক পরীক্ষা জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার জানান, ভিকটিমের পক্ষ থেকে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.