Sylhet Today 24 PRINT

সিলেটে মর্ডানার ২য় ডোজ দেয়া হবে ৭ থেকে ৯ সেপ্টেম্বর

‘জাতীয় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

সরকারের নির্দেশনায় সিলেট সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আগামী ৭, ৮, ৯ সেপ্টেম্বর ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন’-এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে এই ক্যাম্পেইনের কার্যক্রম।

রোববার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে মর্ডানার ১ম ডোজ গ্রহণ করেছিলেন, স্ব স্ব কেন্দ্রে একই তারিখে টিকার ২য় ডোজ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭, ৮ ও ৯ তারিখে যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে মর্ডানার ১ম ডোজ গ্রহণ করেছিলেন তারা ১ম ডোজের তারিখের সাথে মিল রেখে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখে স্ব স্ব কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ টিকা গ্রহণ করবেন।

টিকা গ্রহণ করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেয়া টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। কোন অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার ১ম ডোজ দিতে পারবেন না।

প্রসঙ্গত, ৭, ৮ ও ৯ আগস্ট ২০২১ খ্রি. তারিখে সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন’ এর প্রধম ধাপের টিকা প্রদান করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.