জৈন্তাপুর প্রতিনিধি | ০৬ সেপ্টেম্বর, ২০২১
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল খালিক (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে দরবস্ত এলাকায় এ দুর্ঘটনাটী ঘটে।
নিহত আব্দুল খালিক দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দরবস্ত হতে কানাইঘাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া লেগুনা করগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় লেগুনার যাত্রী আব্দুল খালিক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আব্দুল খালিককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটে প্রেরণ করেছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।