Sylhet Today 24 PRINT

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতকের অর্ধগলিত লাশ

বড়লেখা প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২১

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় রাস্তার পাশ থেকে একটি ছেলে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের তেলিগুল (মাইক্রোবাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী) মহল্লার পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক সুব্রত কুমার দাস দুপুরে বলেন, ‘ধারণা করা হচ্ছে নবজাতকের লাশটি উদ্ধারের আনুমানিক ৩ দিন আগের। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। বড়লেখা পৌরসভার মেয়র বরাবরে আবেদন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণের জন্য।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.