Sylhet Today 24 PRINT

গেজেটভুক্ত হয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২১

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসাবে গেজেটভুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর ) এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার ( ৪ সেপ্টেম্বর ) ওই আসনের উপনির্বাচনে বিশাল জয় পান। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৯০ হাজারের বেশী ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ভোট পেয়েছিলেন ২৪ হাজারের কিছু বেশী।

এ উপনির্বাচনে অংশ নেয়া অপর দুই প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। তারা দু’জনেই জামানত হারিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.