Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিভিন্ন জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্ত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ সেপ্টেম্বর, ২০২১

তাহিরপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপপরিচালক মো. জিল্লুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সিনিয়র সহকারী পরিচারক মো. আহসান হাবিব, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জায়মান জাহান, ক্ষেত্র সহকারী ইমামুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.