Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ওসমানীনগর প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের ওসমানীনগরে (৭৫) বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র।

এর আগে বুধবার বিকাল ৪ টার দিকে নির্যাতিতা মহিলা বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি (মামলা নং-০৩) দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের (৭৫) বছর বয়সী ওই বৃদ্ধার কোন ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং নিজ বাড়িতে তিনি একাই জীবন যাপন করছেন। এই সুযোগে মঙ্গলবার ভোরে অভিযুক্ত সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীদের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন বলেন, বৃদ্ধা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.