Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, ডাঃ নিশীতা সিনহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন প্রমুখ।

এর আগে আগামী ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সকল প্রকার প্রস্তুতির বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.