Sylhet Today 24 PRINT

শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এছাড়া ওই অনুষ্ঠান সুনামগঞ্জ জেলার আরো ৬টিসহ দেশের ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়।

স্থানীয় এলজিইডি সূত্রে জানা যায়, ভূমি অফিসে আগতদের সেবার মানোন্নয়ন এবং অফিসের রেকর্ডপত্র আরও ভালভাবে সংরক্ষণের জন্য দেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ চলছে। এরই ধারাবাহিতকায় ভুমি মন্ত্রনালয়ের অর্থায়নে ৫২ লাখ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিস ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এ কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান এমডি কদরিছ।

স্থানীয় সরকার (এলজিইডি) উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.