সিলেটটুডে ডেস্ক | ০৯ সেপ্টেম্বর, ২০২১
মাধবপুরে চকরাজেন্দ্রপুর গ্রামে কুয়েত প্রবাসী এক পরিবারের জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের অভিযোগে কুয়েত দূতাবাসে আবেদন করেছেন মুজিবুর রহমান।
দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন আবেদনটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছেন।
এদিকে জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
মুজিবুর রহমান তার আবেদনে উল্লেখ করেন, উপজেলার সোয়াবই গ্রামের মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে বেশকিছু লোকজন তাদের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির পাশাপাশি বাড়িতে থাকা তার স্ব্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি করে আবেদনটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।