Sylhet Today 24 PRINT

র‌্যাবের অভিযানে সিলেটের চার জেলায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

র‌্যাব-৯, সিলেট এর পৃথক অভিযানে সিলেট বিভাগে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত বিভাগের সিলেট,হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় এই অভিযান পরিচালিত হয়।

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত র‌্যাব-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

এসময় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন মাদানি জর্দ্দা স্টোরকে ৫ হাজার টাকা, রায়হান ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, উত্তম স্টোরকে ৫ হাজার টাকা ও সুমি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.