Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাধবপুর প্রতিনিধি: |  ১০ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আনই উল্লাহ (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনই উল্লাহ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দ।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজার এলাকায় রাস্থা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার আনই উল্লাহকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুপ্তা বর্ধন তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.