Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত ১

মাধবপুর প্রতিনিধি: |  ১০ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ইমন মিয়া (৯) নামে আরেক শিশু।

প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে মীরনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে ইয়াছিন ও জিতু মিয়ার ছেলে ইমন বাড়ির সকলের অজান্তে ঘরের বারান্দার ছাদে খেলা করছিল। এক পর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইয়াছিন। তাকে ছাড়াতে চেষ্টা করে ইমনও আহত হয়।

প্রতিবেশী বিল্লাল মিয়া এই দৃশ্য দেখে বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে। পরে পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.