Sylhet Today 24 PRINT

ঝুমন দাসের মুক্তির দাবিতে শনিবার সিলেটে বামজোটের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক: |  ১১ সেপ্টেম্বর, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবি সিলেট সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মিথ্যা অভিযোগ দিয়ে ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বার বার জামিন আবেদন করেও তিনি জামিন পাচ্ছেন না। তাই আমরা অবিলম্বে ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিজ্ঞপ্তিতে শনিবারের সমাবেশ সফল করতে সিলেটের সকল গণতন্ত্রকামী, অসাম্প্রদায়িক জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.