Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মাধ্যমিকের এক স্কুল ছাত্রী (১৩)।

স্থানীয়ভাবে খবর পেয়ে শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের এক গ্রামে অভিযান পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের এক গ্রামের স্কুল পড়ুয়া কিশোরীর সাথে সৌদি প্রবাসী যুবকের বিয়ের আয়োজন করা হয়। এরপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় জমকালোভাবে কিশোরীর গাঁয়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে আয়োজন হয় বর ভোজেরও। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশসার (ভূমি) শফিকুল ইসলাম।

অভিযানের খবর পেয়ে কিশোরীর মা-বাবা বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর ভাইকে নগদ পাঁচ হাজার টাকা র্অথদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশসার (ভূমি) শফিকুল ইসলাম। পাশাপাশি ১৮ বছর না হওয়া পর্যন্ত কিশোরীর বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে আজমিরীগঞ্জ থানার উপ পরির্দশক অজিত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশসার (ভূমি) শফিকুল ইসলাম জানান, উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.