Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন

বড়লেখা প্রতিনিধি: |  ১১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন সরদার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানা গেছে, গত জুলাই মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা, চোরাচালান প্রতিরোধ ছাড়াও চাঞ্চল্যকর ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে ভালো করায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। ডিআইজি স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা যোগাবে।’

প্রসঙ্গত, বিভাগের শ্রেষ্ঠ বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গত বছরের ৭ আগস্ট বড়লেখা থানায় যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.