Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১১ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাজার বটতলা এলাকায় এ অভিযান হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহুবল থানার মো. আব্দুল খালেক (৩৮) ও চুনারুঘাট থানার মো. আনোয়ার মিয়া (২৫)।

শনিবার (১১ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.