Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নৌকা-গরু চুরি ও যৌতুক মামলার গ্রেপ্তার ৫

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নৌকা ও গরু চুরি মামলায় চার জন এবং যৌতুক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরি যাওয়া একটি মাছ ধরার নৌকা।

শনিবার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,  শুক্রবার দিবাগত রাতে চুরি করা একটি মাছ ধরার নৌকা দিরাইয়ে বিক্রিকালে স্থানীয়রা সামছুল ইসলাম (৩৫), রহিত মিয়া (৩০) ও সুহেল আহমদ (২২)কে তিনজনকে আটক করে। পরে খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করেন। এসময় চুরি যাওয়া নৌকাটি জব্দ করা হয়। এবিষয়ে একটি চুরির মামলা হয়েছে।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে গরু চুরি মামলায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নোয়াব আলীর ছেলে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়া।

এছাড়া, যৌতুক মামলায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবুল মিয়া কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.