Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক সুবল

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২১

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর ) দুপুর দুইটায় এ উপলক্ষে উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকনের সভাপতিত্বে ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু হেনা রনির পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি ও উপদেষ্টা তফজ্জুল হক সুমনকে সভাপতি সুবল দেবকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা করে ২০২১-২২ মৌসুমের উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, সিনিয়র উপদেষ্টা সুদিপ ভট্টাচার্য, জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি শাহ রুহেল, সুলেমান হুসেনসহ সিনিয়র ক্রিকেটার বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.