Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর বেলা থানার এস আই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রাপ্ত আাসামী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর  গ্রামের আঃ জাহের এর পুত্র মোঃ শহিদ মিয়া (৪৫) ও  সি আর মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বর পুর গ্রামের আবুল হোসেন এর পুত্র খোকন মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.