Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে হেরোইনসহ মো. শাহাব উদ্দিন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটায় র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। শনিবার (১১ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব

অভিযানে নেতৃত্ব দেন লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (সিও, র‌্যাব-৯) এবং মেজর মাহফুজুর রহমান।

র‌্যাব জানায়, দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা, ষ্টেশন রোডের সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ০.০৫৮ কেজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. শাহাব উদ্দিন (৩৮)। তিনি সিলেটের মোগলাবাজার থানার ছবদলপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণী৮(গ)ধারায় মামলা দায়ের করে আসামিও জব্দকৃত আলামতসমূহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.