Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৮৬ শিক্ষা প্রতিষ্ঠান চালু

মাধবপুর প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। মাধবপুর উপজেলায় মোট ১৮৬ শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিভিন্ন বিদ্যালয় খোলার পর ছাত্র-ছাত্রীদের বরন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাপক উৎসাহের মাধ্যমে বিদ্যালয় চালু করেছেন। কোন কোন বিদ্যালয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরন করতেও দেখা যায়। বিশেষ করে সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভালবাসার প্রকাশ ছিল ভিন্ন রকম। সুন্দাদিল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন, দিয়ে গেইট সাজিয়ে অন্য রকম এক পরিবেশ তৈরি করা হয়।

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, মাধবপুর উপজেলার ১৪৯টি বিদ্যালয় আজ থেকে চালু হয়েছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ছিল। আজ প্রথমদিন যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়নি তাদের হোম ভিজিট করে খোজ খবর নেওয়া হবে।

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, মাদ্রাসাসহ মাধবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সব কটি বিদ্যালয় চালু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.