Sylhet Today 24 PRINT

জোট সরকারের আমলে দেশে জঙ্গী তৎপরতা ছিল চরমে: হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। তারাই এদেশে বাংলা ভাই সৃষ্টি করেছিল।

হুইপ বৃহস্পতিবার প্রায় ৬২ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বাড্ডা-দশঘরি সড়কের ধামাই নদীর উপর প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে ৪৫ মি: দীর্ঘ ব্রিজের নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা এ দেশে জঙ্গীবাদ সৃষ্টি করেছিল তারা যেন আর মাথা তুলে দাড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি সকলকে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এসব অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.