Sylhet Today 24 PRINT

পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব শুভাগত সিংহ রায় (২৪) নামে পর্নোগ্রাফি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। শুভাগত হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকার মৃত শংকর সিংহ রায়ের ছেলে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.