Sylhet Today 24 PRINT

মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ বক্স আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি সিরাজ বক্স আর নেই।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর রায়নগর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট শাহী ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের মানুষ শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.