বড়লেখা প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০১৫
বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্তের লাল রঙের একটি হিরো হোন্ডা মোটর সাইকেল চুরি হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের বারইগ্রামস্থ নিজ বাসার গেটের ভেতর থেকে অজ্ঞাত চোরেরা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাংবাদিক অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, বুধবার দুপুরে তার ছেলে জয় মোটর সাইকেলটি (মৌলভীবাজার-হ-১২-১৯৯৬) পৌর শহরের শরৎ ম্যানশনস্থ আলিম ম্যাকারের দোকানে ধৌত শেষে বাসার সিড়ির নিচে রাখে। এরপর দুপুর ২ টা থেকে অনুমানিক ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে বুধবার রাতে বড়লেখা থানায় একটি জিডি (নং-৭৬৭) করেন।