নিজস্ব প্রতিবেদক: | ১৪ সেপ্টেম্বর, ২০২১
হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে র্যাব প্রায় ৭ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রোববার ও সোমবার মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের কররা এবং মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান হয়েছে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার মো. জিলন মিয়া (২৪), মো. শাহজাহান মিয়া (৪০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মো. জামিল মিয়া (২৬) ও চাঁদপুর জেলার মতলব থানার মো. সুজন ডালী (২৭)।
এঘটনায় র্যাব বাদী হয়ে মাধবপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান এবং র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।