Sylhet Today 24 PRINT

সিলেটের কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের কয়েকটি এলকায় ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আজ (বুধবার)।  উন্নয়নকাজের জন্য নগরের ৬টি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের কাজের স্বার্থে বুধবার (১৫/০৯/২০২১ ইং) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর টিলাগড়, শাপলাবাগ, কল্যাণপুর, টুলটিকর, ফুলবাগ এবং মীরাপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.