Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০২১

র‌্যাব– ৯, সিলেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর যৌথ অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন এলাকার ৩টি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক এই অভিযান পরিচালনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

র‌্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে বাংলা বিড়ি কোম্পানিকে ১০ হাজার টাকা, বনফুল ফুড প্রডাক্টকে ৫ হাজার টাকা এবং মুন্সী ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ মোট ৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.