Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মহিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২০) উপজেলার এক মেয়ের সাথে প্রেমেরে সর্ম্পক গড়ে উঠে। সর্ম্পক চলাকালীন সময়ে জিয়াউর রহমান গত সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ভিকটিমকে তার বাড়ী হতে অটোরিকশায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম বালিপাড়া এলাকার গাছবাড়ী রাস্তার ব্রিজের উপর নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মামলা গ্রহণ করে (মামলা নং-০৮, তারিখ-১৬/০৯/২০২১ খ্রিঃ)।

মামলার সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল পোনে ৩টায় দিকে মামলার এজহারনামীয় আসামী জিয়াউর রহমানকে দরবস্ত বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.