Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১৫ কে‌জি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি: |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে ১৫ কেজি গাঁজাসহ শাহিন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আটক যুবক সুন্দরপুর গ্রামের মৃত দুধই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এসময় আরও ৩জন মাদক কারবারি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ৩ জনসহ চারজনকে আসামি করে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.