Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি: |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ১ হাজার পিস ইয়াবাসহ রুবেল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সন্ধ্যায় ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.