Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট থানা এলাকায় টিলা কাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় টিলা কাটার অপরাধে গোপাল চন্দ্র পাল (২৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তার বাড়ি এয়ারপোর্ট থানার কালাগুল (পাইকপাড়া) গ্রামে।

শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার একদল পুলিশ কালাগুল এলাকায় অভিযান চালায়। এসময় টিলা কাটারত অবস্থায় গোপাল চন্দ্র পালকে আটক করা হয়। পরে পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফারিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.