Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ১৭৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লুৎফুর রহমান (৩৫)। লুৎফুর বড়লেখা উপজেলার পূর্বসাতকরা কান্দি গ্রামের মৃত লতিব আলীর ছেলে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান হয়েছে।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কুলাউড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফুর রহমান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.