সিলেটটুডে ডেস্ক | ২৭ নভেম্বর, ২০১৫
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পবিত্র ওমরা হজ পালন করেছেন। সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে পৌছে বুধবার তিনি ওমরাহ পালন করেন।
সূত্র জানায়, বুধবার সকালে জেদ্দায় আসেন এবং বাদ মাগরিব মক্কায় উমরা হজ্ব সম্পন্ন অর্থমন্ত্রী। ওমরা পালনের সময় পবিত্র কাবা ঘরের সামনে বসে মোনাজাত করে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন । উমরা পালনকালে রিয়াদস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলামমসিহ, জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল শহীদুল করিমসহ কনসুলেটের কর্মকর্তাবৃন্দ ও জেদ্দা গাজী টিভি প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমদ, সৌদি আরবের আরব-বাংলা দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ও রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের সহঃ সাধরণ সম্পাদক এবিএম বুলবুল আহমদ মন্ত্রীর সাথে ছিলেন। বৃহস্পতিবার রাতে জেদ্দায় জেদ্দা আওয়ামী পরিবারের পক্ষ থেকে তাকে দেওয়া এক নাগরিক সংর্বধনায় যোগদান করবেন।