Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ঝুলন্ত লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ লাশ উদ্ধার করা হয়।

নিহত নূর হোসেন (৩৫) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের লোকমান মিয়ার পুত্র।

পুলিশ নূর হোসেনের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.