Sylhet Today 24 PRINT

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া ও মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের ফয়সল মিয়ার প্রতিবন্ধী ছেলে হাসান মিয়া(৮) দুপুরেঅগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। পরে লোকজন পুকুরে লাশ দেখে উদ্ধার করে।

অপর দিকে একই দিন দুপুরে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ইউনুছ মিয়ার কন্যা মরিয়ম আক্তার বাবুনী (২) পানিতে পড়ে মারা যায়। মরিয়ম আক্তার বাবুনী বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে ডুবাতে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি মোঃ আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে একই ইউনিয়নে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.