Sylhet Today 24 PRINT

ছাতক থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ২৩ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে র‌্যাব সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মো. মাসুক মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মাসুক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার নতুন পারকুল এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

বুধবার দিবাগত রাতে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, মাসুক ছাতক থানার (জিআর নম্বর ২৭৭/১৬ইং) একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল্লাহ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.