Sylhet Today 24 PRINT

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ম্যাগাজিন ও মোড়ক উন্মোচন

শাবি প্রতিনিধি: |  ২৩ সেপ্টেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ওয়েব সাইট এবং ম্যাগাজিন ‘প্রয়াস-২০২০’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওয়েব সাইট এবং ম্যাগাজিন ‘প্রয়াস-২০২০’ এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘করোনাকালেও বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন কর্মকান্ড সঠিক সময়ে চলছে। কিছু দিনের মধ্যে আমরা কাগজ বিহীন অফিস তৈরির কাজ শুরু করবো। ডিজিটালাইজেশানের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হবে। তাই কর্মদক্ষতা ধরে রাখতে কর্মচঞ্চলতা বজায় রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন. ম জয়নাল আবেদীন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, আইটি ম্যানেজার এ এস এম খাইরুল আক্তার চৌধুরী, হিসাব দপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আহমেদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.