Sylhet Today 24 PRINT

মুনির-তপন-জুয়েল স্মরণে সিলেটে আলোক প্রজ্বলন আজ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

জামায়াত-শিবিরের হামলার নিহত প্রগতিশীল ছাত্রনেতা মুনির-ই-কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েলের স্মরণে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে আলোক প্রজ্বলন করা হবে।

সন্ধ্যায় ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করেছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা।

মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু জানান, প্রতিবছর মুনির-তপন-জুয়েল স্মরণে ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সিলেটে আলোর মিছিল করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে সিলেটের রাজপথে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মুনির-ই-কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে। সেদিন থেকে সিলেট শহরে আধিপত্য বিস্তার করে খুনের রাজনীতি শুরু করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। ২০১১ সাল থেকে নৃশংস হত্যাযজ্ঞের এই দিনটিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.