Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রতিবন্ধী বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে জিতেন্দ্র সরকার (৬৬) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকার এর পুত্র।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়াসনগর গ্রামের ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিতেন্দ্র সরকার মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ও অসুস্থ ছিলেন। তিনি  মাঝেমধ্যে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন আবার কয়েকদিন পরে ফিরে আসতেন। গত বুধবার বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তাকে পাননি।

শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন তার মৃতদেহ সড়কের পাশের খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.